ব্রিজের অভাবে থমকে আছে উন্নয়ন কর্মকাণ্ড

ছোট একটি ব্রিজের অভাবে থমকে আছে রামু কেন্দ্রের সোনাইছড়ি, জারাল্যাছড়ি, রাজারকুলসহ বেশ কিছু এলাকার উন্নয়ন কর্মকাণ্ড। সোনাইছড়ি ছোট নদীর উপর মাত্র ৩০ মিটার একটি মাঝারি ব্রিজ নির্মাণ হলে অনুন্নত এ এলাকায় প্রাণ ফিরে আসবে। রাস্তা ও ব্রিজের অভাবে এসব এলাকার ফসলী ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া গ্রামটির সঙ্গে অন্য এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ও সামাজিক সকল কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। মনিরঝিল সোনাইছড়ি পানি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ হোসাইন এম.ইউ.পি, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম জানান, পূর্ব রাজারকুল মনিরঝিল সংযোগ সড়কে ব্রিজ নির্মিত হলে উদ্ভূত সমস্যা সমাধান হতো।