জাঁকজমকভাবে ২ প্রতিবন্ধীর বিয়ে

কুমিল্লায় পিতা-মাতা হারা দুই প্রতিবন্ধীর মধ্যে বিয়ে সম্পন্ন হয়েছে। কুমিল্লা মহানগরীর একটি পার্টি সেন্টারে বৃহস্পতিবার ব্যতিক্রমধর্মী এ বিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর কোহিনুর আক্তার কাকলী ও সাবেক কাউন্সিলর রায়হান রহমান হেলেন। জানা যায়, কুমিল্লা মহানগরীর মোগলটুলী এলাকার মরহুম দেলোয়ার হোসেনের পুত্র বুদ্ধিপ্রতিবন্ধী ইকরাম হোসেনের সাথে বৃহস্পতিবার জেলার আদর্শ সদর উপজেলার রাচিয়া গ্রামের বাকপ্রতিবন্ধী তাছলিমা আক্তারের বিয়ে পরবর্তী বৌ-ভাত অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সিটি কর্পোরেশনের কাউন্সিলর কাউছারা বেগম সুমী, কাউন্সিলর মনজুর কাদের মনি, প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের কোষাধ্যক্ষ আলহাজ্ব শাহ মো. আলমগীর খান, সাংগঠনিক সম্পাদক কমরেড আনোয়ার হোসেন, রোটারিয়ান শাকিল আহমেদ রানাসহ মেহমানগণ বর ও কনেকে নগদ অর্থসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।