চিকিত্সার্থ সাহায্যের আবেদন

ঢাকার সবুজবাগ থানাধীন শহীদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির মেধাবী ছাত্র সোহান ইসলাম রাব্বীর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তার সুচিকিত্সার জন্য অন্তত ২০ লাখ টাকার প্রয়োজন যা যোগাড় করা রাব্বীর দিনমজুর বাবা মোঃ সেলিম মিয়ার পক্ষে একেবারেই অসম্ভব। ছেলের চিকিত্সার্থে তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: রেজিয়া খাতুন, সেভিং অ্যাকাউন্ট নং-০০০০০০০১১২১৬৮, উত্তরা ব্যাংক, মুগদাপাড়া শাখা, ঢাকা। অথবা মোঃ সেলিম মিয়া, ১৮, মধ্য বাসাবো, সবুজবাগ থানা, ঢাকা-১২১৪। ফোন: ০১৯৬৬৫৯৪৯৩১, ০১৯১১৮১৩০৭০।