সাব-এডিটরস কাউন্সিল নেতৃবৃন্দকে সংবর্ধনা
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৪, ২২:৩০
জাতীয় মানবাধিকার সোসাইটির সম্মেলনে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠান উদ্বোধন করেন এডভোকেট সানজিদা খানম এমপি। প্রধান অতিথি ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক। সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান প্রফেসর মু. নজরুল ইসলাম অমিজী। বক্তব্য রাখেন ভাষা সৈনিক আবদুল জলিল, সাবেক জেলা ও দায়রা জজ রফিকুর রহমান পাটোয়ারী, প্রফেসর ড. জমির হোসেন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি