বৃহত্ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সরে যাচ্ছে হুয়াওয়ে থেকে। যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত হওয়ার পর এই প্রবণতা শুরু হয়েছে। ইন্টারনেট জায়ান্ট গুগলের পর হুয়াওয়ের সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দেয় ব্রিটিশ প্রতিষ্ঠান এআরএম। এর পাশাপাশি জাপান ও ব্রিটেনের চারটি বৃহত্ কোম্পানি জানিয়েছে তারা হুয়াওয়ের তৈরি নতুন ৫জি হ্যান্ডসেট বাজারে ছাড়তে বিলম্ব করবে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে— টেলিকম জায়ান্ট ইই, ভোদাফোন, কেডিডিআই এবং সফটব্যাংক করপোরেশন। বার্তা সংস্থা বিবিসি জানায়, এআরএম নিজেদের কর্মীদের জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা মেনে হুয়াওয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে তারা। ফলে চিপের নকশা নিয়েও বিপদে পড়তে যাচ্ছে হুয়াওয়ে।