কোকেন যখন মাদক মামলার আসামি

মাদকদ্রব্যের মধ্যে কোকেন অন্যতম প্রধান। সারা বিশ্বে নেশা জাতীয় এই দ্রব্যটির ব্যবহার ক্রমেই বেড়ে চলছে। সবার কাছেই এটি সুপরিচিত। এর পাঁচারের জন্য অনেককে কারাগারে যেতে হয় কিংবা পুলিশের তাড়া খেতে হয়। কিন্তু সেই কোকেনই মাদক মামলার আসামি হয়! আবার আদালতে হাজিরাও দিতে যায়! মার্কিন যুক্তরাষ্ট্রে এরকমই এক ঘটনা ঘটেছে। ফ্লোরিডার আদালতে কোকেনের হাজির হওয়ার কথা যখন বিচারক জানতে পারলেন তখন তিনি আশ্চর্যই হলেন। তবে বাস্তবে কোকেন কোনো মাদকদ্রব্য নয়, এটি একজনের নাম! বিচারক জন জে হারলি তার নামটি জানার পর জিজ্ঞাসা করলেন, ঠিক বলছেন তো। কোকেন আবারো জানালেন, হ্যাঁ, এডওয়ার্ড কোকেন। মাদকদ্রব্য থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার চেয়ে তার নাম নিয়েই আদালতে আলোচনা বেশি ছিল। কোকেন জানালো, তার পুর্বপুরুষ গ্রিস থেকে এসেছিল। সালটা ১৯২০ সাল হবে। মুচলেকা দেওয়ার পর ৩৪ বছর বয়সী কোকেনকে মুক্তি দেওয়া হয়। - দ্য সান