বড় হাতের অক্ষরে ইমেইল পাঠাতে কোর্টের নিষেধাজ্ঞা
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৪, ২৩:২৭
দ্বন্দ্বটা বাবা এবং সন্তানদের মধ্যে। প্রত্যেক মানুষের মতো তাদেরও ব্যক্তি স্বাধীনতা আছে। কিন্তু সব ক্ষেত্রে স্বাধীনতা থাকে না। যদি সেটা অন্য কারো কাছে দৃষ্টিকটু হয়। তাইতো আদালত এক বাবাকে ই মেইলে বড় হাতের অক্ষরে পাঠাকে বারণ করে দিল!
ঘটনাটি ইংল্যান্ডের। ইসরায়েলি নাগরিক ওই বাবার ১৩ বছরের ছেলে এবং ৯ বছরের মেয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল। এ নিয়ে এক আরেকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এজন্য তাদের ইংল্যান্ড থেকে ইসরায়েল এবং ইসরায়েল থেকে ইংল্যান্ডে ঘোরাঘুরি করতে হয়। আর ছেলে-মেয়েদের মধ্যে যোগাযোগ করতে বাবা ই-মেইল পাঠান। কিন্তু বিপত্তি বাধে বার্তা পাঠানোর প্রক্রিয়ায়। তিনি তার পুরানো পদ্ধতি অনুসারে অর্থাত্ বড় হাতের অক্ষরে বার্তা পাঠান। বিচারক এটা জানতে পেরে বাবাকে এইভাবে বার্তা পাঠাতে নিষেধ করেন। কারন এতে অনেকে বিরক্ত হন এবং অক্ষরগুলো দেখলে মনে হয় তিনি চিত্কার করছেন। বিচারক বলেন, যোগাযোহে সমস্যার কারনে পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব বাড়ে এবং দূরত্ব সৃষ্টি হয়! -টেলিগ্রাফ