আজকের রাশিফল

২১ এপ্রিল, ২০১৪ খ্রিস্টাব্দ, সোমবার আজ ৮ বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২০ জমাঃ সানি, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা: ৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও শুক্র । আপনার শুভসংখ্যা: ৩ ও ৬। শুভবার: বৃহস্পতি ও শুক্র। শুভরত্ন: পোখরাজ ও হীরা। প্রকৃতিগতভাবে: মেধাবী, সাহসী ও উদ্যমশীল। নতুন কাজে দায়িত্ব নতুন চ্যালেঞ্জ গ্রহণে সদা প্রস্তুত। সাধারণ জ্ঞান ও বিচার-বুদ্ধি অত্যন্ত প্রখর। কঠোর শ্রম ও সাধনা করার ক্ষমতা আছে। যে কোন অন্যায়- অবিচার আপনাকে ক্রুদ্ধ করে শুদ্ধ করে। ব্যক্তিগত সাফল্যের মূল্য আপনার কাছে অনেক। মাঝপথে থেমে যাওয়া বা জোড়াতালি দিয়ে চলা একেবারেই অপছন্দ। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: রানী দ্বিতীয় এলিজাবেথ, পর্যটক বিশপ হেবার, এন্থনী কুইন, রসায়নবিদ পল বেয়ার, সমাজতত্ত্ববিদ ম্যাক্রওয়েবার, সাংবাদিক ফারুক ফয়সাল প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। আজ কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। চঞ্চলতা পরিহার করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ বেসরকারি চাকরিতে পদোন্নতি হতে পারে। অথবা পদোন্নতিসহ বদলির সম্ভাবনা আছে। পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। শরীর ভালো যাবে না। গলা অথবা মাথা ব্যথায় ভুগতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। অকারণ ব্যয়ের জন্য সমস্যা সৃষ্টি হতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ মামলা-মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। পরের জন্য নিজের কাজের ক্ষতি হতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ আর্থিক সমস্যা কিছুটা কমে আসবে। কাজ-কর্মে অগ্রগতি হতে পারে। ফলে মনবল বৃদ্ধি পাবে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। হতাশা কাটিয়ে উঠার চেষ্টা করুন। আয় বৃদ্ধির চেষ্টা ফলপ্রসূ হতে পারে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ কাজ-কর্মে অগ্রগতি ব্যাহত হতে পারে। পারিবারিক কোনো ব্যাপারে ভাই-বোনদের সাথে মতবিরোধ দেখা দিতে পারে। কাজ-কর্মে খুব একটা উত্সাহ বোধ করবেন না। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। মনবল বৃদ্ধি পেতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। নতুন কোনো আর্থিক প্রকল্প গ্রহণের এখনই উপযুক্ত সময়। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ আয়ের সুযোগ বৃদ্ধি পেতে পারে। পরিকল্পিত প্রচেষ্টা সফল হতে পারে। পরিশ্রম হলেও ধৈর্যের সাথে লেগে থাকুন। আপনার আচরণে অন্যরা সহজেই আকৃষ্ট হবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ আর্থিক দিক ভালো যাবে। উপার্জনের নতুন কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন। তাতে কর্মের সাফল্য আসতে পারে। দাম্পত্য কলহ আশঙ্কা আছে। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ ব্যবসায়িদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। আর্থিক সমস্যা বা পুঁজির সংকট দেখা দিতে পারে। স্বামী-স্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। যোগাযোগ শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কাজ করে আনন্দ পাবেন। বে-সরকারি চাকরিতে কাজের চাপ বৃদ্ধি পাবে। কর্তৃপক্ষের মন যুগিয়ে চলার চেষ্টা করুন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাহস ও বুদ্ধি দিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ আপনজনদের কারো জন্য দুর্ভাবনা দেখা দিতে পারে। সন্তানের কোনো সমস্যায় উদ্বিগ্ন হতে পারেন। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।