গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

এক মিনিটে সবচেয়ে বেশি মানুষের সাথে ‘হাই-ফাইভ’ করার রেকর্ডটি যে নেপালের দীপক শর্মার সেটা গতকালের আয়োজন বিভাগেই আপনাদের জানানো হয়েছিল। তবে সময়ের পরিধি যখন এক ঘণ্টা তখন পিছিয়ে নেই পাশ্ববর্তী দেশ ইন্ডিয়ার রাম কদমও। এই ব্যক্তি ভি জেনারেশন নামের একটি সংগঠনের সাথে যৌথ উদ্যোগে ২০১২ সালের ২৪ অক্টোবর ভেঙে দেন এক ঘণ্টায় সবচেয়ে বেশি লোকের সাথে ‘হাই-ফাইভ’ করার রেকর্ড। নভরাত্রি উত্সব উদযাপনের অংশ হিসেবে মুম্বাইয়ের পূর্ব ঘাটকোপার রামলীলা ময়দানে এক ঘণ্টায় রেকর্ড ২,১৮১ জনের সাথে ‘হাই-ফাইভ’ সম্পন্ন করার মাধ্যমে গিনেজের এই কীর্তিটি গড়েন রাম কদম।