'আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান' কিংবা 'মোর প্রিয়া হবে এসো রানি দেব খোঁপায় তারার ফুল'—ভালোবাসার এই কালজয়ী পঙক্তিগুলো রচনা করেছেন প্রেমিক কবি কাজী নজরুল ইসলাম। তার এত বৈচিত্র্যময় রচনা ভান্ডার সর্বশ্রেণির পাঠককে মুগ করেছে। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে শৃঙ্খল ভাঙার গান রচনা করেছেন। অন্যায় অবিচারের প্রতিবাদ করতে গিয়ে জেল খেটেছেন। কিন্তু নিজের প্রত্যয় থেকে কখনো সরে আসেননি। দেশমাতাকে ভালোবাসলে তারজন্য কারাবরণ করা যায়, এটি তিনি বারবার প্রমাণ করেছেন প্রেম ও দ্রোহের মধ্যদিয়ে। তার কর্মজীবন সংক্ষিপ্ত হলেও এত বর্ণাঢ্য যে, নজরুল গবেষকগণ এর কুলকিনারা খুঁজতে হাতড়িয়ে বেড়ান। এত স্বল্প সময়ে তার রচনার পরিধি এত ব্যাপ্তি পেয়েছে যে, পরবর্তীকালে দেশে ও বিদেশে নজরুল প্রেমী ও নজরুল পাঠক ও গবেষকগণ নানাভাবে নজরুলকে আবিষড়ার করার চেষ্টা করেছেন।
অসাধারণ প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন নজরুল। সংসারের অভাব-অনটন, প্রতিক"লতা কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। অর্থনৈতিক দৈন্য যে জ্ঞানের বিস্তারলাভে কোনো বাধা হতে পারে না তার সবচেয়ে বড় প্রমাণ কাজী নজরুল ইসলাম। তাইতো লেটোর দলে গান গেয়ে বেড়ানো আর আসানসোলে রুটির দোকানে কাজ করা এই নজরুল ধীরে ধীরে আপন মহিমায় দুখু মিয়া থেকে হয়ে উঠেছেন কাজী নজরুল ইসলাম। নজরুলের সমসাময়িক কবি লেখকদের মধ্যে তিনি ছিলেন ভিন্নধর্মী। তার যুগশ্রেষ্ঠ অনেক রচনা তত্কালীন সময়ে নানাভাবে সমালোচিত হয়েছে। কিন্তু পরবর্তীকালে জগত্বাসী উপলবি করতে পেরেছে নজরুলের কি অসাধারণ সৃষ্টি। কি বিস্ময়কর এই মহান কবির কর্মজীবন।
নজরুল নিজে যেমন আবেগপ্রবণ ছিলেন তেমনি মানুষকে ভালোবেসেছেন উজাড় করে। ধর্মীয় গোঁড়ামির ঊধের্" উঠে সকল শ্রেণির মানুষের জয়গান গেয়েছেন। মানুষে মানুষে সম্প্রীতি রচনায় তার অমোঘ বাণী যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবে। নজরুলের রচনায় একটি নিজস্ব ধারা এবং প্রকৃতি ছিল যা অন্য কারো সঙ্গে তুলনা করা যায় না। নজরুল নিজের সৃষ্টিকেই ক্রমশ ভাঙা-গড়ার মধ্য দিয়ে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।
মানুষের উপর মানুষের অত্যাচার অবিচার নজরুলকে ব্যথিত করেছে। অন্যায় শোষণের বিরু"ে তিনি সোচ্চার থেকেছেন সবসময়। ব্রিটিশ বিদ্রোহের প্রতীক স্বরূপ যেভাবে লেখনী ধারণ করেছেন তা যুগে যুগে বাঙালির যে-কোনো অন্যায়-অত্যাচারের বিরু"ে শক্তি যোগাতে সাহসী ভ"মিকা রাখবে। সমাজ, ধর্ম, মানবপ্রেম, ভালোবাসা, নারী জাগরণ, বিদ্রোহসহ সামাজিক, রাজনৈতিক এবং আধ্যাত্মিক বিষয়াবলী নিয়ে নজরুলের নানান উক্তি বাংলার মানুষকে জাগিয়ে রাখবে হাজার বছর ধরে।
প্রেম ও ভালোবাসা নিয়ে শত শত কবি, সাহিত্যিক নানান উক্তি করে গেছেন। প্রেম সত্য, প্রেম চিরন্তন, ভালোবাসার বহিঃপ্রকাশে কাজী নজরুলের মতো লেখনী ধারণ করতে পেরেছেন খুব কম। তার অসংখ্য কবিতা ও গান প্রেমিক মনকে দোলা দিয়ে যায়, যা নজরুলের সৃষ্টির অন্যতম উপাদান।
'তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চাকোরী বলে না তো কিছু চাঁদ।
অন্যত্র নজরুল লিখেছেন—
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্যাতারায় আমার খবর পুছবে, বুঝবে সেদিন বুঝবে।
নজরুল ছিলেন প্রেমিক পুরুষ। ভালোবাসায় কখনো কার্পণ্য করেননি। ভালোবেসে ভালোবাসার পূর্ণ ডালি হয়তো উপহার মেলেনি সবসময়, নজরুল বিরহ বিষন্নতায় ডুবে গিয়েছেন আবার নবপ্রেমে উজ্জীবিত হয়ে অকাতরে প্রেম বিলিয়েছেন মানুষকে। কবির জীবনে প্রেম এসেছে বারবার। সেই প্রেমের কারণেই তিনি নতুন নতুন প্রেমের গান ও কবিতা রচনার তাগিদ অনুভব করেছেন। আবার প্রেমে ব্যর্থ কবির হূদয়ে কখনো বেজে উঠেছে বিরহের করুণ সুর। বিরহ বিধুর নজরুল হূদয়ে ক্ষত নিয়ে অসংখ্য কবিতা ও গান রচনা করেছেন। তেমনি তার চিঠির সংখ্যাও কম নয়।
প্রেমের কবি নজরুল তার স্ত্রী নার্গিসকে প্রচণ্ড ভালোবাসতেন। নার্গিসের সঙ্গে নজরুলের আকদ্ সম্পন্ন হলেও তাকে নিয়ে নজরুলের সংসার করা হয়নি। সমগ্র জীবনে নার্গিসকে না পাওয়ার বেদনা নজরুল কখনই ভুলতে পারেননি। প্রেম ও দ্রোহের কবি হিসেবে কাজী নজরুল ইসলাম প্রতিষ্ঠার পেছনে যার অদৃশ্য অবদান সবচেয়ে বেশি তিনি নিঃসন্দেহে কবির প্রথম প্রেম, নার্গিস। প্রেম ও বিদ্রোহের কবি নজরুল, অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত নজরুল, আজ তাঁর জন্মদিনে তাঁকে শ্র"া।
হ লেখক: অতিরিক্ত পুলিশ সুপার