বশির আহমেদ

দিল্লির এক পরিবারে জন্ম এই কিংবদন্তির। ওস্তাদ বেলায়েত হোসেন খানের কাছে গানের হাতে খড়ি নিয়ে মুম্বাই চলে যান। সেখানে উপমহাদেশের প্রখ্যাত ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁর কাছে তালিম নেন। এরপর ১৯৬০ সালে ঢাকায় চলে আসেন। ষাটের দশকে চিত্রনির্মাতা মুস্তাফিজের ‘সাগর’ ছবির জন্য গান লিখে রুপালি জগতে পা দেন। ততদিনে পাকিস্তান টিভিতে অনেক কালজয়ী গানের শিল্পী ও সুরকার তিনি। ১৯৬৪ সাথে শবনম-রহমানের ‘দর্শন’ ছবির গানের তুঙ্গস্পর্শী জনপ্রিয়তার পর একের পর এক তার গানের জনপ্রিয়তায় নিজেকে বারবার ছাড়িয়ে গেছেন। শুধু একজন শিল্পী, সুরকার বা একজন গীতিকবিই নন, তিনি এদেশের সবচেয়ে সফল এক সংগীত গুরু। আজকের কনকচাঁপা, শাকিলা জাফর থেকে শুরু করে অগণিত শিল্পী আছেন, যারা দীক্ষা নিয়েছেন এই কিংবদন্তির কাছে। গত ১৯ এপ্রিল রাতে ৭৫ বছর বয়সে তিনি নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি... রাজেউন)। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও কিংবদন্তির প্রতি শ্রদ্ধা স্বরূপ তার পারিবারিক অ্যালবামের কিছু ছবি প্রকাশ করা হলো বিনোদন প্রতিদিনের পাঠকদের জন্য।