মদনে স্লুইস গেট অকেজো

কয়েকশ’ একর জমির ফসল তলিয়ে যাওয়ার আশংকা

নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের তলার হাওরে নিম্ন অঞ্চলের জমির ফসল রক্ষা স্লুইস গেইটের ডালা অকেজো হয়ে যাওয়ায় ফতেপুর ও তিয়শ্রী ইউনিয়নের কয়েকশ’ একর জমির ফসল তলিয়ে যাওয়ার আশংকায় ভুগছে কৃষকরা। ১৯৮৮-৮৯ অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কোটি টাকা ব্যয়ে এই স্লুইস গেইটের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। রক্ষণাবেক্ষণের অভাব ও দীর্ঘদিন ধরে কোন রকম সংস্কার না করায় এই স্লুইস গেটের দুটি ডালা অকেজো হয়ে পড়ে। জনগণ প্রতিবছর স্বেচ্ছা শ্রমে বালু, মাটির বস্তা ও খর পেলে বাঁধ রক্ষার আপ্রাণ চেষ্টা করে। এ বছর অতিবৃষ্টির কারণে পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকরা আগাম বন্যার আশংকায় ভোগছে। এ ব্যাপারে নেত্রকোনার পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আলাউদ্দিন জানান, বরাদ্দ না থাকায় মেরামত করা সম্ভব হচ্ছে না।