সেনবাগে যুবদল সভাপতির হাতের আঙ্গুল কর্তন

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন যুবদল সভাপতি মো. ফকির আহম্মদ দুলালকে (৩৫) এলোপাথাড়ী কুপিয়ে ও দুই হাতের আঙ্গুল কেটে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বকসীরহাট বাজার সংলগ্ন পোলের গোড়ায়। এসময় দুর্বৃত্তরা দুলালকে বহন করা অটোরিকসাটিও ভাংচুর করে এবং দুলালকে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করে। দুলাল উপজেলার নবীপুর ইউনিয়নের বিঞ্চুপুর গ্রামের লোকমান ফোরমেনের ছেলে । সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপর পলিশ ঘটনারস্থল পরিদর্শন করেছেন।