গাজীপুরে আইইউটি’র লেকে ডুবে নাইজেরীয় ছাত্রের মৃত্যু

গাজীপুরের বোর্ডবাজারস্থ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)’র লেকে ডুবে শনিবার রাতে আদিম (২৫) নামে নাইজেরিয়ান এক ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের স্নাতক কম্পিউটার সাইন্সের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে আইইউটির লেক থেকে অচেতন অবস্থায় আদিমকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের পাঠানো হয়েছে। ওসি জানান, কিভাবে তার মৃত্যু হলো তা তদন্ত করে দেখা হচ্ছে।