শোক সংবাদ

মো. শাহ আলম বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার লেঙ্গুটিয়ার আলিমাবাদ গ্রামের মো. শাহ আলম (৪৯) ১৫ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে যান। এম এ কাশেম বেক্সিমকো গ্রুপ অব কোম্পানীজের গ্রুপ পরিচালক এম এ কাশেম (৮০) গত ১৯ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ পুত্র ও কন্যা রেখে গেছেন।