হামিদ মীরের উপর হামলার কঠোর নিন্দা যুক্তরাষ্ট্রের
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৪, ২৩:২৩
পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মীরের উপর সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে, এই হামলা ন্যায়বিচারের উপর হামলার নামান্তর। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেন সাকি বলেছেন, একটি দেশের গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। কিন্তু সাংবাদিকদের উপর হামলায় সেই স্বাধীনতা খর্ব হয়। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য পাকিস্তানের সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পাকিস্তানের বন্দর নগরী করাচির নাথা খান এলাকার শরয়ী ফয়সাল নামক স্থানে হামিদ মীরের ওপর মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা হামলা চালায়। পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, গাড়ি লক্ষ্য করে বেপরোয়া গুলি চালানো হলে হামিদ মীরের শরীরে দুটি গুলি লাগে। গুরুতর আহতাবস্থায় তাকে তাত্ক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।