আজকের রাশিফল
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ১৭:১২
২২ এপ্রিল, ২০১৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
আজ ৯ বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২১ জমাঃ সানি, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা: ৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও শুক্র । আপনার শুভসংখ্যা: ৪ ও ৬। শুভবার: রবি ও শুক্র। শুভরত্ন: রুবী ও হীরা।
প্রকৃতিগতভাবে:আপনি ব্যক্তি স্বাতন্ত্রবাদী ও সাহসী। অনুসন্ধিত্সা প্রবল। নতুন অভিনবত্বের প্রতি আকর্ষণ রয়েছে। রসবোধও প্রখর। প্রতিষ্ঠিত ব্যক্তিদের সাথে যোগাযোগ জীবনের অগ্রগতির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঠান্ডা মাথায় পরিকল্পনা করতে পারেন। তবে লক্ষ্যে উপনীত হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আকস্মিক প্রতিকূলতা মাঝে মাঝে যাত্রা পথকে বিঘ্নিত করবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: রাষ্ট্রনায়ক লেনিন, ব্লাদিমির নভোকভ, ইমানুয়েল কান্ট, ইয়াহুদি সেমুহিন, জোবায়দা গুলশান আরা, বিজ্ঞানী রবার্ট ওপেন হেইমার, রসায়নবিদ ডোনাল্ড জেমস ক্রাস, সাংবাদিক রফিকুজ্জামান প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ কোনো কারণে উত্তেজিত হতে পারেন। কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। ঠান্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে কাজ করুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। কোনা সূত্র থেকে অর্থাগম হতে পারে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ আর্থিক ব্যাপারে দুশ্চিন্তা অব্যাহত থাকবে। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা ঠিক হবে না। দুপুরের পরে কিছু অর্থ হাতে আসতে পারে। কাজকর্মে মন বসানো কঠিন হবে। বিনোদন শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ ব্যবসায়িক দিক ভালো যাবে। ঝগড়া-বিবাদ এড়িয়ে চলুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে সাফল্য আসতে পারে। চাকরিস্থলে কোনো রাজনৈতিক আলোচনা ঠিক হবে না।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ কাজকর্মের চাপ বৃদ্ধি পাবে। বেশি পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করতে পারেন। পারিবারিক ঝামেলা মিটে যেতে পারে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ রাজনীতিবিদদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। সুনাম বৃদ্ধি পেতে পারে। কিন্তু বিরোধি পক্ষ অপপ্রচার চালাতে পারে। অসত্ সঙ্গ এড়িয়ে চলুন। নেশা বা মাদকের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে মতবিরোধ দেখা দিতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ হঠাত্ আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। ছিদ্রান্বেষী ব্যক্তি থেকে সতর্ক থাকুন। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। ব্যবসা ক্ষেত্রে কিছু টাকা অনাদায়ী থেকে যেতে পারে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ প্রণয় সংক্রান্ত বিষয়ে তরুণীদের সতর্ক থাকতে হবে। অন্যথায় কোনো ধরনের সমস্যার উদ্ভব হতে পারে। পারিবারিক অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায়িদের জন্য মোটামুটি দিনটি শুভ। ভোগ্যপণ্যের ব্যবসায় লাভবান হতে পারেন। আর্থিক দিক ভালো যাবার সম্ভাবনা আছে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ আজ কোনো খারাপ সংবাদ পেতে পারেন। কোনো আত্মীয়ের মৃত্যুতে শোকগ্রস্ত হতে পারেন। মন চঞ্চল হতে পারে। ন্যায্য পাওনা আদায় বাধাগ্রস্ত হতে পারে। কোনো কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। আয় বৃদ্ধির সুযোগ পেতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ দিনটি সামগ্রিকভাবে মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ব্যবসাক্ষেত্রে কোনো ধরনের দুশ্চিন্তা দেখা দিতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। বেসরকারি চাকরিতে কোনো ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। সরকারি চাকরিতে পরিস্থিতি অনুকূল থাকবে। কোনো দায়িত্বপূর্ণ কাজ নিয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে। কারো সহযোগিতা পেতে পারেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা অনুকূল নয়। পড়াশুনায় সাময়িক বাধা সৃষ্টি হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্তৃপক্ষের সুনজরে থাকবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বন্ধুদের সহযাগিতা পেতে পারেন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ সন্তানদের কারো কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। সংস্কারের সুযোগ নিয়ে কেউ প্রতারিত করতে পারে। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। প্রবাসী কোনো আপনজন দেশে ফিরতে পারে।