জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা:২০১৪
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ১৯:২৯
ব্যাপন প্রক্রিয়ায় গতিশক্তির প্রভাবে সৃষ্ট চাপকে কী বলে?
সাধারণ বিজ্ঞান
জ্যোতি ভূষন বিশ্বাস
প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
জ্ঞানমূলক প্রশ্ন:
১। পদার্থের অণুসমূহের বেশি ঘনত্বর স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়াকে কী বলে?
ক) ইমবাইবিশন খ) অভিস্রবণ
গ) ব্যাপন ঘ) প্রস্বেদন
উ: গ
২। ব্যাপন কতক্ষণ চলে?
ক) বাতাস থাকা পর্যন্ত
খ) দ্রাবকের পার্থক্য হওয়া পর্যন্ত
গ) ঘনত্বের পার্থক্য থাকা পর্যন্ত
ঘ) উভয় অণুর ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত।
উ: ঘ
৩। ব্যাপন প্রক্রিয়ায় গতিশক্তির প্রভাবে সৃষ্ট চাপকে কী বলে?
ক) অণু চাপ খ) তীর্যক চাপ
গ) ব্যাপন চাপ ঘ) ব্যাপ্তি চাপ।
উ: গ
৪। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় কার্বন-ডাই অক্সাইড গ্রহণ করে?
ক) সালোক সংশ্লেষণ খ) ব্যাপন
গ) অভিস্রবণ ঘ) প্রস্বেদন
উ:ক
৫। উদ্ভিদের দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে কোন প্রক্রিয়ায় বের হয়?
ক) অভিস্রবণ খ) ব্যাপন
গ) ইমবাইবিশন ঘ) সালোক সংশ্লেষণ
উ:খ
৬। নিচের কোনটি দ্রাবক?
ক) চিনি খ) লবণ গ) পানি ঘ) সরবত
উ:গ
৭। যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব উভয় প্রকার পদার্থ চলাচল করতে পারে না তাকে কী বলে?
ক) ঝিল্লি খ) অভেদ্য পর্দা
গ) ভেদ্য পর্দা ঘ) অর্ধভেদ্য পর্দা
উ:খ
৮। অর্ধ ভেদ্য পর্দার উদাহরণ কোনটি?
ক) মাছের পটকার পর্দা খ) কোষ পর্দা
গ) কোষ প্রাচীর ঘ) পলিথিন
উ: ক
৯। উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় কোনটি ব্যবহার করে?
ক) N2 খ) cl2
গ) co2 ঘ) O2
উ:গ
১০। উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কী বলে?
ক) ব্যাপন খ) অভিস্রবণ
গ) প্রস্বেদন ঘ) ইমবাইবিশন
উ:গ
১১। কোনটিকে “Necessary evil” বলা হয়?
ক) প্রস্বেদন খ) শ্বসন
গ) সালোক সংশ্লেষণ ঘ) শোষণ
উ:ক
১২। উদ্ভিদের সংবহন প্রধানত কত প্রকার?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
উ:খ
১৩। অভিস্রবণ শুধু কোন পদার্থের ক্ষেত্রে ঘটে?
ক) গ্যাসীয় খ) নিষ্ক্রিয় গ) তরল ঘ) কঠিন
উ:গ
১৪। ‘অসফেসিস’ অর্থ কী?
ক) শ্বসন খ) ব্যাপন
গ) অভিস্রবণ ঘ) সালোক সংশ্লেষণ
উ:গ
১৫। প্রস্বেদন প্রক্রিয়ায় প্রধান বাহ্যিক প্রভাবক কী?
ক) তাপমাত্রা খ) আলো
গ) বায়ুপ্রবাহ ঘ) পানি
উ:খ
১৬। প্রস্বেদন কত প্রকার?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
উ: গ
১৭। কোন কোষ পানি শোষণ করে?
ক) সক্রিয় খ) নির্জীব
গ) নিষ্ক্রিয় ঘ) সজীব
উ:ঘ
১৮। অধিকাংশ কলয়েড ধর্মী পদার্থ কীরূপ?
ক) পানি গ্রাসী খ) পানি গ্রাহী
গ) গ্যাসীয় ঘ) তরল
উ:খ
১৯। যে প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় তাকে কী বলে?
ক) অভিস্রবণ খ) ব্যাপন
গ) ইমবাইবিশন ঘ) শ্বসন
উ:ক
২০। খনিজ লবণ শোষিত হয় কীরূপে?
ক) দ্রবণ খ) আয়ন গ) যৌগ ঘ) স্টার্চ
উ:খ