পড়ার বিষয় এসিসিএ
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ১৯:৩১
অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টের সংক্ষিপ্ত রূপ (ACCA) এবং সার্টিফাইড একাউন্টিং টেকনিসিয়ান(CAT) এবং (FD) ফাউন্ডেশন ডিপ্লে¬ামা হচ্ছে প্রফেশনাল কোর্স। ব্যবসায় শিক্ষাবিষয়ক এই ডিগ্রি নিয়ে নিজেকে উপস্থাপন করা যায় দক্ষতার সাথে। এসিসিএ’র সাথে জড়িত রয়েছে আরো দুটি কোর্স এফডি, সিএটি। যুক্তরাজ্যভিত্তিক এই ডিগ্রি সারা বিশ্বেই চাকরির বাজারে দারুণ জনপ্রিয়। এসিসিএ বাংলাদেশ কান্ট্রি অফিসের মাধ্যমে বাংলাদেশে বসেই এই ডিগ্রি নেওয়ার সুযোগ আছে। কর্মজীবী থেকে সাধারণ শিক্ষার্থী সবাই ঘরে বসেই প্রস্তুত হতে পারেন এই ডিগ্রির জন্য।’ দেশে-বিদেশে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, চার্টার্ড প্রতিষ্ঠান, টেলিকম প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল ও ডোনার এজেন্সি সহ প্রায় সব বিজনেস খাতেই সহজেই চাকরি পাওয়া যায় এসিসিএ ডিগ্রি নিয়ে। এসিসিএ- সিপিএ, সিএ, সিএমএ প্রভৃতির সমমানের। এটি জাতিসংঘ স্বীকৃত এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন আব একাউন্ট্যান্টস এর মেম্বার। এটি আন্তর্জাতিক ডিগ্রি যে কারণে পুরো বিশ্ব জুড়েই শিক্ষার্থীর কর্মক্ষেত্র বিদ্যমান থাকে। এসিসিএ কোর্সটি সিএ, আইসিএমএ, সিআইএমএ, সিপিএ প্রভৃতির মত সমমানের। সিএ এবং এসিসিএর মধ্যে মূল পার্থক্য হলো সিএ স্থানীয় কারিকুলাম আর এসিসিএ এচ্ছে আপডেট কারিকুলাম।
এসএসসি বা এইচএসসি শেষ করেই ভর্তি হওয়া যায় ফাউন্ডেশন ডিপ্লে¬ামা কোর্সটিতে। ও-লেভেল এবং এ-লেভেল পাস করে এলে ইংরেজি ও গণিত থাকাটা জরুরি। মোট সাতটা বিষয় পড়তে হয় এখানে। এই সাতটা বিষয় শেষ করলে তিনটা সনদ পাওয়া যাবে, যা দিয়েই প্রাথমিক ক্যারিয়ার শুরু করা যায় ভালো কোনো প্রতিষ্ঠানে। এসিসিএর আগের পাঠ হচ্ছে এই ফাউন্ডেশন ডিপ্লোমা কোর্স। নিয়মিত পড়লে এটি এক বছরে শেষ করা যাবে। এরপর কেউ এসিসিএ করতে চাইলে এই ডিপ্লে¬ামা তাঁকে সহজে এগিয়ে নিয়ে যাবে। এছাড়া গ্র্যাজুয়েশন পাস করার পরও যে কেউ এসিসিএ করতে পারবে।
কেউ যদি ফাউন্ডেশন ডিপ্লে¬ামা শেষ করে এসিসিএ পড়তে চায়, তাহলে তাঁর ছয় মাস কম সময় লাগবে। কারণ, ফাউন্ডেশন ডিপ্লে¬ামাধারীদের জন্য এসিসিএর প্রথম তিনটা বিষয় পড়তে হয় না। শুধু এসিসিএ শেষ করতে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন বছর। যেখানে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট বা বিজনেস অ্যাকাউন্টিংয়ের মতো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। এসিসিএ-তে একসাথে একটি থেকে চারটি বিষয়ের উপর পরীক্ষা দেওয়া যায়। এর পরীক্ষা পদ্ধতি খুবই সহজ। কোনো শিক্ষার্থী চার বিষয়ের মধ্যে এক বিষয় ফেল করলে এক বিষয়ে পরীক্ষা দিতে হয়।
দুটি পদ্ধতিতে পরীক্ষা দেয়া যায় এখানে। হলে বসে খাতায় লেখা ছাড়াও কম্পিউটারের মাধ্যমে অনলাইনে পরীক্ষা দেওয়া যাবে। খাতায় পরীক্ষা পরিচালনা করে থাকে ব্রিটিশ কাউন্সিল। এ ছাড়া অনলাইনে পরীক্ষা দিতে হয় ব্রিটিশ কাউন্সিল, চার্টার্ড ইউনিভার্সিটি কলেজে। কেউ যদি বিবিএ বা এমবিএ করার পর ভর্তি হন, তাহলে তাঁকে এসিসিএর প্রথম চারটা পার্ট পড়তে হয় না। যথেষ্ট সহজ এই আন্তর্জাতিক প্রফেশনাল ডিগ্রি পরিচালনার শীর্ষ প্রতিষ্ঠান চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ। এদেশে সবচেয়ে বেশি সাফল্য এবং শিক্ষার্থী রয়েছে কলেজটির। যোগাযোগ, বাড়ি- ৫১, রোড ১০/এ, ধানমন্ডি, ফোন- ০১৭২০৫৫৩২৭৪। বছরের যেকোনো সময় এসিসিএ কোর্সে ভর্তি হওয়া যায়।