আসাদ চৌধুরীর অতিথি রহমত আলী
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ২০:১৪
বাংলাভিশনে প্রচারিত এদেশের অন্যতম মৌলিক আইডিয়ার অনুষ্ঠান ‘রাত বিরাতে’র এবারের অতিথি হিসেবে রয়েছেন গুণী নাট্যব্যক্তিত্ব রহমত আলী।
ভিন্নধর্মী স্ট্রিট শো ‘রাত বিরাতে’-র এবারের পর্বের অতিথি অভিনয়শিল্পী রহমত আলী। অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। রাতের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি উপস্থাপকের সঙ্গে তার স্মৃতিবিজরিত স্থানে ঘুরে বেড়িয়েছেন। কবি আসাদ চৌধুরীর উপস্থাপনায় বাংলাভিশনে আজ রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে ‘রাত বিরাতে’র এই পর্বটি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাওনাইন সৌরভ। অনুষ্ঠান প্রসঙ্গে সঞ্চালক আসাদ চৌধুরী বলেন, ‘এই অনুষ্ঠানটি আমি নিজেও দারুণভাবে উপভোগ করি। মধ্যরাতের আড্ডা-আলাপ কখনও দিনের আলোয় স্টুডিওর ভেতরে হয় না। তা এই অনুষ্ঠানে দর্শকেরাও বোঝেন। আজকের আড্ডাতেও দারুণ কিছু কথা উঠে এসেছে।’