ক্যাপসন নিউজ
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ২০:৪৩
জাপানের ইউমামী সিজনিং ব্র্যান্ড আজিনমতো-এর ক্যারাভান ক্যাম্পেইন চলছে রাজধানী ঢাকায়। গতকাল মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং এলাকায় ক্যাম্পাইনটি পরিচালিত হয়। আজিনমতো বাংলাদেশ লিমিটেড ২০১১ সালে যাত্রা শুরু করে
সম্প্রতি বার্জার পেইন্টস ও ইন্সটিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) যৌথ উদ্যোগে আর্কিটেকচার বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন বার্জার পেইন্টসের এমডি রূপালী চৌধুরী ও সার্টিফিকেট তুলে দেন আইএবি প্রেসিডেন্ট আবু সাঈদ এম আহমেদ
স্ট্যান্ডার্ড ব্যাংক লি.-এর ট্রেইনিং ইনস্টিটিউটে সম্প্রতি ব্যাংকের ৮ম ব্যাচ পিএসওদের ব্যাংকিং ফাউন্ডেশন কোর্স-এর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সালেহীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন