বিশ্বব্যাপী যুদ্ধ অবসানের
আহ্বান পোপের
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ২১:০৭
ইস্টার সানডেতে সমবেত লাখো অনুসারীর উদ্দেশে দেয়া ভাষণে সিরিয়া, ইউক্রেইন ও আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশে চলা সংঘাতের অবসানের আহ্বান জানিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এছাড়া বিশ্বের অগণিত মানুষের ক্ষুধা মুক্তির আহ্বান জানিয়ে সম্পদশালীদের ক্রমবর্ধমান অপচয়েরও নিন্দা জানান তিনি। যুদ্ধমুক্ত বিশ্ব গড়ার ডাক দিয়ে পোপ বলেন, যিশু তোমার কাছে পৃথিবীর সবখানে, ছোট-বড়, স্বল্পকালীন-দীর্ঘমেয়াদী, অতীত কিংবা বর্তমানের সব যুদ্ধ-সংঘাত অবসানের আবেদন জানাচ্ছি।
ক্যাথলিক খ্রিস্টান জগতের পোপ নির্বাচিত হওয়ার পর রবিবার দ্বিতীয়বারের মতো সেন্ট পিটার্স স্কয়ারে দেড় লাখেরও বেশি মানুষের উপস্থিতিতে ইস্টার সানডে উদযাপন করেন পোপ।