আজ ঢাকায় আসছে কানাডার সংসদীয় প্রতিনিধি দল
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ২১:২৭
কানাডার এক সংসদীয় প্রতিনিধিদল আজ মঙ্গলবার ঢাকায় আসছে। বাংলাদেশের রাজনৈতিক ও শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তাদের এই সফর। বিরোধী জোট ও দলগুলোর বর্জনের মুখে অনুষ্ঠিত ৫ জানুয়ারির নির্বাচনের পর দেশটির রাজনৈতিক পর্যায়ের কোন প্রতিনিধিদলের এটিই প্রথম সফর। দলের প্রতিনিধিত্ব করবেন কানাডিয়ান পার্লামেন্টে শ্রম সংক্রান্ত বিষয়াবলী দেখভালকারী ম্যাথু ক্যালওয়ে। দু’দিন ঢাকায় অবস্থানকালে তিনি সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।