কুমিল্লায় সাবেক এমপি পুত্রসহ জেলহাজতে

কুমিল্লার দেবিদ্বার আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, তার ছেলে ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সী ও দেবিদ্বার এস.এ সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। দেবিদ্বার থানায় দায়ের করা একটি মামলায় সোমবার দুপুরে তারা আদালতে হাজির হলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা জেসমিন কলি তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তিনজনকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। গত ২০ ফেব্রুয়ারি রাতে দেবিদ্বার উপজেলা সদরে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তারা জামিনের আবেদন নিয়ে আদালতে এসেছিলেন।