পল্লী বিদ্যুতের দুই কর্মকর্তা বরখাস্ত

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা পল্লী বিদ্যুত্ সমিতির আওতাধীন কেন্দুয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক (বিলিং এরিয়া অফিস) মোঃ আলমগীর হোসেন এবং এই অঞ্চলের তত্কালীন প্রকৌশলী আব্দুর রহিমকে দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আলমগীর হোসেন কয়েকমাস পূর্বে কেন্দুয়ার একজন সেচ গ্রাহকের নিকট থেকে সেচ সংযোগ দেবার কথা বলে ২০ হাজার টাকা আদায় করেন। কিন্তু সেই টাকা অফিসে জমা না দিয়ে আত্মসাত্ করেন। তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া প্রকৌশলী আব্দুর রহিম অফিসের পাখা তার বাসায় নিয়ে ব্যবহারের অভিযোগে তাকেও বরখাস্ত করা হয়।