দুই দলের সংঘর্ষে রিকশাচালক নিহত
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ২২:০৫
এতিম হলো ৬ সন্তান
রায়পুরায় বৈশাখী মেলাকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে ৬ সন্তানকে অনাথ করে রিকশা চালক মো. সিরাজ মিয়া শনিবার রাতে মারা গেছেন। সে শ্রীনগর ইউনিয়নের ফকিরেরচর গ্রামের মোঃ কাবিল মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী আসমা আক্তার জানান, প্রচণ্ড গরমের কারণে নরসিংদী না গিয়ে রায়পুরা সদর এলাকায় তার স্বামী রিকশা চালাতে যান। রায়পুরায় মেথিকান্দা ও শ্রীরামপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষে সে আহত হয়ে চিকিত্সা নিয়ে বাড়ি চলে আসে।
২ দিন পর শনিবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি দেখা দিলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।