এবিএম মূসার পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ

দেশ এবং বিদেশ থেকে যে সকল আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভার্থী, বিভিন্ন প্রতিষ্ঠান, বিশিষ্ট ব্যক্তি এবং ভক্তরা শোক ও সমবেদনা জানিয়েছেন তাদের প্রতি এ বিএম মূসার পরিবার গভীর কৃতজ্ঞতা জানিয়েছে। এর সঙ্গে মরহুমের পরিবার দেশের সকল মিডিয়া এবং চিকিত্সকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে। মরহুম এবিএম মূসার আত্মার শান্তির জন্য তার পরিবার সকলের দোয়া কামনা করছে। -প্রেস বিজ্ঞপ্তি