শোক সংবাদ
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ২২:২৬
রাবেয়া খাতুন
ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল হক সবুজের বড় বোন রাবেয়া খাতুন (৯০) গত রবিবার মাদারীপুরের আলী নগর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও খাদ্য মন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
আব্দুস সাত্তার ত্রিশালী
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কার্যকরী পরিষদের সাবেক সদস্য এবং দাওয়াত ও তাবলিগ বিষয়ক সেক্রেটারি ড. আহমদুল্লাহ ত্রিশালীর বাবা আলেমেদ্বীন মাওলানা আব্দুস সাত্তার ত্রিশালী (৮৭) গত রবিবার ময়মনসিংহের ত্রিশালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ছেলে-মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জমঈয়ত নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
মাসুদ রানা
চট্টগ্রাম হকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের অর্থ সম্পাদক মাসুদ রানা (৪০) গত রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কাউন্সিল শেষে চট্টগ্রামে যাওয়ার পথে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মৃত্যুতে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক মো. জাফরুল হাসান গভীর শোক প্রকাশ করেছেন।
নবিন কুমার সাহা
নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদ, আখড়াবাড়ি ও প্রবাহ সংসদের অন্যতম সদস্য এবং জেলা বাজার টিউবওয়েল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার নবিন কুমার সাহা (৫৫) গত রবিবার পরলোকগমন করেন। তিনি মা, স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।