মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ২২:২৭
মাহাতাব উদ্দিন আহমেদ
শহীদ কবি মাহাতাব উদ্দিন আহমেদের (স্টেশন মাস্টার) ৪৩তম শাহাদাত্বার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী তাকে নির্মমভাবে হত্যা করে। এ উপলক্ষে বাদ আছর ধানমন্ডির ৮/এ-তে জাবেল ই-নূর জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার প্রকাশিত কবিতার বই ‘সোনার হাট’ ও ‘আলো’।