গোপালগঞ্জে সংঘর্ষে সাবেক চেয়ারম্যানের সমর্থকের মৃত্যুতে এলাকায় উত্তেজনা
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ২৩:০৯
গোপালগঞ্জে মাঝিগাতী ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাবেক চেয়ারম্যানের সমর্থক টেটাবিদ্ধ মান্নান খানের (৩৫) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ দিন চিকিত্সাধীন অবস্থায় থাকার পর গতকাল সোমবার তিনি মারা যান। তার মৃত্যুর খবরে নিজ গ্রাম গোপীনাথপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই গ্রামের স্পর্শকাতর স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবরে চলছে শোকের মাতম।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল রাতে জেলার সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মকসুদ আলী খান ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান খান মুকুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাবেক চেয়ারম্যানের সমর্থক মান্নান খান টেটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়।