ঝিনাইদহে ইউপি সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

অপহরণের তিন দিন পর ঝিনাইদহ সদর উপজেলার মামুনশিয়া গ্রামের মাঠ থেকে গতকাল সোমবার হাফেজ আবুল কালাম (৩৮) নামে এক ইউপি সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল কালাম ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের সদস্য ও একই উপজেলার বলাবাড়িয়া গ্রামের জামায়াত কর্মী। পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে। কোটচাঁদপুর থানার ওসি জানান, নিহত আবুল কালামের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় পুলিশের উপর হামলা, ভোট কেন্দ্রে আগুন দেয়াসহ সহিংসতার ৯টি মামলা আছে।