বরিশাল অফিস
বরিশালে বৃহস্পতিবার বিকালে তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে এরমধ্যে এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জরিমানা দিতে না পারায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বরিশাল নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পৃথকভাবে এসব অভিযান চালায়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষের নেতৃত্বে নগরীর নথুল্লাবাদ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে খাবারে ভেজাল এবং ক্ষতিকারক উপাদান মেশানোর অপরাধে বৈশাখী বিরিয়ানী হাউজের মালিক মিজানুর রহমানকে ১৫ হাজার টাকা, নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে চমক হোটেলের মালিক শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ক্ষতিকারক উপাদান মেশানোর অপরাধে ডে নাইট হোটেলের মালিক ফাইজুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে জরিমানার টাকা দিতে অপারগ হওয়ায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।