কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে অভিনব কায়দায় বিকাশ এজেন্টের ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে তিন ছিনতাইকারী।
বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে শহরের পৌর বাজার সংলগ্ন শাহা ফিলিং স্টেশনে মোটর সাইকেলের তেল নেওয়ার সময় এ ঘটনা ঘটে।
বিকাশ এজেন্ট আজিজুর রহমান জানান, কিছু বুঝে ওঠার আগেই ২১ থেকে ২৪ বছর বয়সী তিন যুবক তাকে কিল ঘুষি মেরে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ রানা (তদন্ত) জানান, ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।