নতুন প্রশ্নে বরিশাল বোর্ডের পৌরনীতি পরীক্ষা অনুষ্ঠিত

বরিশাল শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পৌরনীতি প্রথমপত্র পরীক্ষার নৈর্ব্যত্তিক প্রশ্নপত্র ফাঁস হওয়ায় গতকাল সোমবার নতুন প্রশ্নে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। বোর্ড সূত্র জানায়, পৌরনীতির নৈর্ব্যত্তিক প্রশ্নপত্র এক সপ্তাহ আগে ফাঁস হয়ে যায়। বিষয়টি বোর্ড কর্তৃপক্ষ অবহিত হওয়ার পর তরিঘরি করে নতুন প্রশ্নপত্র তৈরির উদ্যোগ নেয়।