নাটোরে জামায়াত-শিবির পুলিশের সংঘর্ষে ওসিসহ ১৫ জন আহত
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৪, ২৩:২৬
জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। পুলিশ জানায়, সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াত-শিবির শহরের হরিশপুর এলাকা থেকে মিছিল বের করে। মিছিলটি শহরের দিকে আসার সময় ভিআইপি হোটেলের কাছে গেলে পুলিশ বাধা দেয়। মিছিলকারীরা বাধা উপেক্ষা করে ইট-পাটকেল ছোঁড়ে।
এতে নাটোর থানার ওসি অসলাম উদ্দিন, এসআই নূরে আলম ও তিন কনস্টেবল আহত হন। এ সময় পুলিশ ৯ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এতেও মিছিল ছত্রভঙ্গ না হলে রাবার বুলেট ছোঁড়া হয়। আহত হয় ১০ মিছিলকারী। পুলিশ ঘটনাস্থল থেকে জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আবু তালেবসহ ওমর আলী বিশ্বাস, আবু ইনুস আলী ও শফিকুল ইসলামকে গ্রেফতার করে। এব্যাপারে নাটোর থানায় মামলা হয়েছে।