সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার পৌর শহরের স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।
এতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মেয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক প্রমুখ।