এক রাজার কাহিনি
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৪, ১৯:০৩
অজাজী খান স্বাতী
চতুর্থ শ্রেণি
এক ছিল এক রাজা। তিনি একদিন তার মন্ত্রীকে নিয়ে শিকার করতে গেলেন। শিকার করতে করতে তারা গভীর বনে এসে পড়লেন। তখন রাত হয়ে গেছে। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রী, দেখতো কোথাও আশ্রয় নেয়া যায় কি না? মন্ত্রী বললেন, মহারাজ, ঐ যে একটা বাড়ি দেখা যাচ্ছে। মহারাজ বললেন তাহলে ওখানেই আশ্রয় নেয়া যাক। মন্ত্রী বললেন, তাহলে চলেন মহারাজ। কিন্তু ঐ বাড়িতে এক ডাইনি ছিল। সে বুদ্ধি করে বাড়িটা বানিয়েছিল। মহারাজ ও মন্ত্রী বাড়ির সামনে গেলেন। মহারাজ বাড়ির একদম দরজার কাছে এসে দাঁড়িয়ে বললেন, আমরা ক্লান্ত পথিক আমাদের একটু আশ্রয় দিবেন। মহারাজ আবার বললেন, বাড়িতে কেউই আছেন, আমরা একটু আশ্রয় চাই। বাড়ির ভেতর থেকে এক ডাইনি মহিলার বেশে এসে বললেন, তোমরা কী চাও? মহারাজ বললেন, আজকের জন্য আমরা এখানে আশ্রয় চাই। ডাইনি বলল, ভেতরে চলুন। মহারাজ এসে খাওয়া-দাওয়ার পরে ঘুমিয়ে গেলেন। মহারাজ ঘুমিয়ে গেলে ডাইনিটা আগের রূপ ধারণ করে এবং রাজা ও মন্ত্রীকে বন্দি করে হা-হা-হা-হা করে শিকারের খোঁজে বনে গেল।
এদিকে মহারাজ ঘুমের থেকে উঠে দেখলেন তারা এক অন্ধকার ঘরে বন্দি। তিনি তাড়াতাড়ি মন্ত্রীকে ডেকে উঠালেন। মন্ত্রী বলল, মহারাজ আমরা এখানে কেন? রাজা বললেন, নিশ্চয়ই মহিলাটা ডাইনি ছিল। মন্ত্রী বললেন, মহারাজ, আমি জানালা দিয়ে পালিয়ে গিয়ে ঢোল পিটিয়ে দেই। মহারাজ বললেন, হ্যাঁ তাই করো। মন্ত্রী পালিয়ে গিয়ে ঢোল পিটিয়ে বললেন, ‘শুনুন শুনুন শুনুন ভাইগণ, মহারাজ এক দুষ্টু ডাইনির হাতে বন্দি সেজন্য প্রত্যেক মানুষের যুদ্ধ করা চাই। মহারাজের প্রাণ বাঁচাতে অন্য উপায় নেই। তিন দিন ধরে মানুষ ডাইনির সাথে যুদ্ধ করল। কিন্তু মহারাজকে উদ্ধার করা গেল না। অবশেষে একদিন এক প্রজা গেল মনীষীর কাছে। সে মনীষীকে সব ঘটনা খুলে বলল এবং ডাইনিটাকে কী ভাবে মারা যায় তা জানতে চাইল। মনীষী বললেন, তোমাকে রূপনগর যেতে হবে যে দেশে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যেতে হয়। সেখানে আছে একটা জাদুর তলোয়ার। একমাত্র ঐ তলোয়ারেই ডাইনি মরবে। মনীষী তাকে একটা জাদুর নৌকা এনে দিলেন। লোকটি মনীষীকে প্রণাম জানিয়ে রওনা দিল। সে ঐ নৌকার সাহায্যে দ্রুত রূপনগর পৌঁছে গেল ও সেই তলোয়ার নিয়ে নিজের জন্মভূমির দিকে রওনা হলো। লোকটি নিজের জন্মভূমিতে এসে যুদ্ধে গেলো। ডাইনিটা সবার সাথে যুদ্ধ করতেছিল। লোকটি ডাইনির পিছনে এসে তলোয়ার দিয়ে দিলো এক কোপ। ওমনি ডাইনি মারা গেল ও রাজা ডাইনির হাত থেকে বেঁচে গেলো। রাজা খুশি হয়ে লোকটাকে অর্ধেক রাজত্ব এবং তার একমাত্র মেয়ের সাথে বিয়ে দিলো।