ছোটমণিদের সন্দেশ
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৪, ১৯:০৪
সারথী কচি-কাঁচার মেলার নববর্ষ উদযাপন
মানিকগঞ্জের গড়পাড়ার সারথী কচি-কাঁচার উদ্যোগে নববর্ষ ১৪২১ সাল বরণ অনুষ্ঠান পহেলা বৈশাখ সকালে স্থানীয় আমবাগানে হাজার শিশুর সমাবেশের মধ্যদিয়ে উদযাপন করা হয়। সকালেই শিশুদের মধ্যে বিতরণ করা হয় মৌসুমি ফল তরমুজ, বাঙ্গী, সফেদা এবং মিষ্টি। তারপর আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সারথী মেলার উপদেষ্টা শওকত আকবর হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সারথী মেলার প্রতিষ্ঠাতা আবুল খায়ের সিদ্দিকী আবু, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের অধ্যাপিকা হোসনেয়ারা আহম্মেদ লতা, শাহানাজ রহমান কাকন, সাংবাদিক এ.কে আজাদ, মেলার উপদেষ্টা মাহবুবুল হোসেন পলাশ, মেলার কোষাধ্যক্ষ খালেদা ইয়াসমিন স্বপ্না, উপদেষ্টা মাহবুবুল আলম সিদ্দিকী, সাথীভাই মোকবুল হোসেন তাপস ও শ্রী দুলাল পাল বক্তব্য রাখেন।