বৈশাখ এলে
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৪, ১৯:০৫
মিষ্টি নিয়ে রঙিন হাঁড়ি
বৈশাখ এলে ছুটবে বাড়ি।
মিষ্টি ভাগে বিবাদ বাড়ে
কেউ বা জোরে বেশিই কাড়ে!
বাতাস এলে আউলা বেশে
তখন থামে ঝগড়া শেষে।
ওসব তবু খুশিই লাগে
খোকা-খুকুর হূদয় জাগে।
সহজ ভাবে বৈশাখ এসে
শুভদিনটা রাখুক হেসে।