বর্ষবরণ
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৪, ১৯:০৬
গানে গানে বর্ষবরণ
পান্তা খাওয়ার ধুম
খুব সকালে কর্মসূচি
কাড়ে চোখের ঘুম।
লাঠির খেলা সাপের খেলা
ঘুড়ির ওড়া-উড়ি
বোশেখ এলে হয় যে মনে
দেশটা স্বপ্নপুরি।
বৈশাখি গান জারি-সারি
মনটা কেড়ে নেয়
বোশেখ মানে গাঁয়ের মেলা
দেয় বুঝিয়ে দেয়।