বৈশাখ

চত্তির মাস চলে গেলো এলো নব বৈশাখ বাংলাদেশে নতুন হাওয়া বাজে ঢোলক-ঢাক। মেলায় দেখি মাটির পাত্র আছে তালের পাখা বিন্নিধানের খই আর মুড়ি-মুড়কি রাখা। নাগর দোলায় চড়বে সবাই আরো খোকা-খুকু খুশির ছোঁয়ায় রঙিন হলো বিকেলের আলোটুকু।