ছোটপর্দায় আর কাজ করব না :মম

লাক্স তারকা জাকিয়া বারি মম। ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপার স্টার সুন্দরী প্রতিযোগিতায় প্রথম স্থান জয় করেন তিনি। এরপর থেকেই মিডিয়াতে পদচারণা তার। প্রথম কাজ করেন তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে। ছোটপর্দায় দাপিয়ে অভিনয়ের পর এখন পুরোদস্তুর কাজ করছেন চলচ্চিত্রে। নিজের সাম্প্রতিক কাজ নিয়েই কথা বলেছেন বিনোদন প্রতিদিন-এর সাথে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজুর রহমান মিঠু প্রথম ছবিতে অভিনয় করার পর দীর্ঘদিন বড়পর্দায় অনপুস্থিত। এই অনুপস্থিতির কারণ কী ছিল আর কেনইবা আবার সরব হলেন? সম্পূর্ণ বাণিজ্যিক ধারার ছবির মাধ্যমেই বড় পর্দায় নিয়মিত হলাম। আসলে এটা হঠাত্ করেই না। এটাই তো হওয়ার কথা। এতদিন ছোটপর্দায় অভিনয় করে নিজেকে গুছিয়ে নিলাম। এবার বড়পর্দায় কাজের জন্য আমি প্রস্তুত বলেই কাজ শুরু করা। আমি চলচ্চিত্রের ব্যাপারে কোনোদিনই নাক সিঁটকাইনি। শিহাব শাহীনের চলচ্চিত্রেরও কাজ শুরু করেছেন। তবে কি এখন শুধু ফিল্ম নিয়েই ব্যস্ত থাকবেন? এখন কাজ করিছ শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে। এই ছবিতে আমার বিপরীতে অভিনয় করছেন আরেফিন শুভ। আর নাটক তেমন একটা করছি না। বেশ কিছু নাটকের কাজ থাকলেও সময়ের অভাবে হচ্ছে না। আর ছোটপর্দায় আর কাজ করব না। বড়পর্দা নিয়েই আমি ব্যস্ত থাকতে চাই। আমার ক্যারিয়ারের সামনের দিকটা এখন শুধু বড়পর্দা নিয়েই ভাবছি। প্রেম, বিয়ে বা নতুন করে গোছানোর কথা কি কিছু ভাবছেন? এটা সময় বলে দেবে। তবে আপাতত শুধু কাজ নিয়েই থাকতে চাই। তাই এ ধরনের প্রশ্নের উত্তর আমার নিজের কাছেও নেই। আগামীদিনের পরিকল্পনা সম্পর্কে একটু বলুন। আমার কাজ নিয়ে মিডিয়াতে কিছুই বলতে চাই না। ছবির গল্প নিয়েও কিছু বলতে চাই না, কারণ পরিচালকের নিষেধ আছে ছবি নিয়ে কিছু বলা। আর সামনে আরও কিছু ছবির কাজ হাতে আছে। চুক্তি না হওয়া পর্যন্ত কিছুই জানানো যাচ্ছে না। যখন ছবি মুক্তি পাবে সবাই দেখতেই পাবে।