সিংগাইরে দপ্তরি নিয়োগে অনিয়ম
ইউএনওসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৪, ২১:২৩
সিংগাইর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি নিয়োগে ঘুষ দুর্নীতি ও স্বজনপ্রীতিসহ নানা অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে মানিকগঞ্জ সহকারী জজ আদালতে মামলা হয়েছে।
সিংগাইর উপজেলার ধল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশ প্রহরি পরীক্ষায় নিয়োগ কমিটি প্রদানকৃত মেধাতালিকা গড়মিল করে ইউএনও তৃতীয় স্থান পাওয়া ব্যক্তিকে প্রথম স্থানে তালিকাভুক্ত করে প্যানেল অনুমোদন করেন। তবে ইউএনও নাসরিন সুলতানা জানিয়েছেন, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সত্য নয়।