চিকিত্সার্থ সাহায্যের আবেদন

বর্তমানে ঢাকার আগারগাঁও প্রবীণ নিবাসে অবস্থানরত মাসুমা বেগম ডায়াবেটিকসহ নানা রোগে ভুগছেন। গত ২০১৩ সালের আগস্ট মাস থেকে বারডেম হাসপাতালে তাঁকে নিয়মিত ডায়ালাইসিস করানো হচ্ছে। দীর্ঘদিন ধরে ডায়ালাইসিসের জন্য প্রতিমাসে প্রায় লাখ টাকার অর্থের সংস্থান ও চিকিত্সার ব্যয় তাঁর পক্ষে যোগাড় করা কষ্টসাধ্য হয়ে উঠেছে। এজন্য তিনি সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মাসুমা বেগম, সোনালী ব্যাংক, আগারগাঁও শাখা, অ্যাকাউন্ট নং-০৪৪৪০৩৪০৫৫৯১৮।