রাবি’র সিনেটে শিক্ষক প্রতিনিধি ও সিন্ডিকেট নির্বাচন আজ
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৪, ২১:২৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ডিন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বুধবার। নির্বাচনে অংশ নিচ্ছেন প্রগতিশীল শিক্ষক সমাজ সমর্থিত হলুদ প্যানেল এবং জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ সমর্থিত সাদা প্যানেলের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় সাড়ে ১১শ শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০৫ সালের অনুষ্ঠিত সিনেট নির্বাচনের পর আজ পর্যন্ত কোন সিনেট সভা হয়নি বলে জানা গেছে।