ডা. তানজিয়া নাহার তিনা
সারাদিন রোজা রেখে ত্বক হয়ে পড়ে কিছুটা নিষ্প্রাণ। তবে কিছু নিয়ম মেনে চললে সুস্থ সুন্দর থাকবে ত্বক। যেহেতু সিয়াম পালনকালে পানি ও খাবার গ্রহণ করা থেকে দীর্ঘ সময় বিরত থাকতে হয়। তাই ইফতার থেকে সেহরি এই সময়টাকে তিনটি ভাগ করে খাবার ও পানি গ্রহণ করা যেতে পারে। সারাদিনের পানিশূন্যতা পূরণে অবশ্যই দুই থেকে তিন লিটার পানি পান করতে হবে এই সময়ে। এতে ত্বক ডিহাইড্রেশন থেকে রক্ষা পেয়ে আর্দ্রতা ধরে রাখবে সহজেই। তবে বেশি চিনিযুক্ত ফলের রস না খাওয়াই ভালো। এতে ত্বকের ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি থাকে। ইফতারে ভাজাপোড়া খাবার পরিহার করে মৌসুমি ফল ও বিভিন্ন সালাদ খাওয়া ত্বক ও শরীরের জন্য উত্তম। এছাড়া ত্বকের শুষ্কতা এড়াতে ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে।
লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ