ওহ নো ওয়াও!
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৪, ২২:৫৫
পৃথিবীতে যে সন্তানটি ভূমিষ্ঠ হয় সেও বোঝে অর্থ কি জিনিস। অথচ বয়স্ক এক ব্যক্তি প্রায় সোয়া মিলিয়ন মার্কিন ডলার আবর্জনা মনে করে ছুঁড়ে ফেলে দিবে সেটা কি ভাবা যায়! ভাবাই হয়তো কষ্টকর। যদি ফেলেই দেয় এবং পরে বুঝতে পারে তাহলে দুঃখের কি শেষ থাকে! অবশ্যই না।
মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার এক নাগরিক এই ঘটনাই ঘটিয়েছেন। তিনি লটারিতে সমপ্রতি সোয়া মিলিয়ন মার্কিন ডলারের টিকিট জয় করেন। কিন্তু ভুল করে সেগুলো ডাস্টবিনে ফেলে দেন। ওই ব্যক্তি একটি মুদি দোকানের কর্মচারী। তিনি এর আগেও অনেকবার লটারির টিকিট কিনেছেন। কিন্তু কোনোবারই সফল হননি। এবার ২৫টি টিকিট কেনেন। তাই এবারও মনে করেছিলেন, নম্বরগুলো ঠিক নয়। তাই তিনি টিকিটটি ছুঁড়ে ফেলে দেন। তিনি যেখান থেকে টিকিট কিনেছিলেন সেই প্রতিষ্ঠানও স্বীকার করেছে, ওই টিকিট তিনিই কিনেছিলেন। তবে গুঁড়ে বালি। টিকিটের অর্থ আছে কিন্তু টিকিট নেই। আর লটারি কর্তৃপক্ষের মুখপাত্র যখন বিষয়টি জানতে পারলেন তখন তার মুখ দিয়ে বের হলো -‘ ওহ, নো! ওয়াও’। তিনি খুশি হয়ে নাকি হতাশ হয়ে কথাগুলো বলেছেন তা জানা যায়নি। -এপি