চাঁপাইনবাবগঞ্জে আজ অর্ধদিবস হরতাল
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৪, ২২:৫৮
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও পৌর জামায়াতের আমীর মোখলেসুর রহমানকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শপথ নিতে গেলে শপথ নেয়ার আগেই তাকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে জেলা জামায়াত। তবে এইচএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মদ জানান, পুলিশের ওপর হামলা ও নাশকতাসহ তার বিরুদ্ধে ১৩টি মামলা হয়েছে। এরমধ্যে দুইটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।