গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

শক্তির বিকল্প উত্স হিসেবে বহুদিন থেকেই সফলভাবে ব্যবহূত হয়ে আসছে বায়ুশক্তি। আর বায়ুশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুত্ উত্পাদনের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় ফার্মের রেকর্ডটি যাদের দখলে তারা হলো আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে অবস্থিত রস্ক উইন্ড ফার্ম। প্রায় ৪০০ বর্গ কিলোমিটার বা এক লক্ষ একর জায়গা নিয়ে স্থাপিত এই উইন্ড ফার্মটিতে সবমিলিয়ে উইন্ড টারবাইনই রয়েছে ৬২৭টি এবং এগুলো থেকে উত্পাদিত বিদ্যুত্ শক্তির পরিমাণ প্রায় ৭৮১.৫ মেগাওয়াট।