বৈশাখ উপলক্ষে লালন মেলা
অভিজিত্ ঘোষ ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৪, ১৯:৩২
‘সত্য বল, সুপথে চলো, ওরে আমার মন’ এমনই সুরে ভূঞাপুরে লালন মেলা অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখ পালন উপলক্ষে ভূঞাপুর পাইলট উচ্চ বালক বিদ্যালয় মাঠে ১৯ এপ্রিল রাতে লালন মেলার আয়োজন করা হয়। লালন একাডেমি ভূঞাপুরের আয়োজনে কুষ্টিয়া থেকে আগত লালন বাউল ডেল শাহ, রাজ্জাক ভক্তদের লালনের বিভিন্ন গান উপহার দেন। এছাড়াও ভূঞাপুর লালন একাডেমির বাউল শিল্পী সাইফুল সরকার ও সোহেল চকদার লালন গান পরিবেশন করেন। লালন মেলার সভাপতিত্ব করেন লালন একাডেমি ভূঞাপুরের সভাপতি মো. মনিরুজ্জামান মনির।